২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সহকর্মীর শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক গ্রেফতার

সহকর্মী শিক্ষিকার শ্লীলতাহানির অভিযোগে শুক্রবার জেলার উজিরপুর উপজেলার একটি বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সারোয়ার মোল্লাকে পুলিশ গ্রেফতার করেছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2005, 05:59 PM

Updated : 26 Apr 2022, 05:33 PM

উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রব হাওলাদার সাংবাদিকদের জানান, ক্লাশ শেষে নিজ রুমে ডেকে ওই শিক্ষিকার (২৭) শ্লীলতাহানির চেষ্টা করলে অপর এক শিক্ষিকার সহযোগিতায় রক্ষা পান। পরে শিক্ষিকা নিজেই বাদী হয়ে মো. সারোয়ারের বিরুদ্ধে মামলা দায়ের করেন। উপজেলার সাতলা এলাকায় তার বাসভবন থেকে সারোয়ারকে গ্রেফতার করে পুলিশ।