উৎসবমুখর পরিবেশে সারাদেশে পয়লা বৈশাখ উদযাপিত
বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বৃহস্পতিবার বাংলাদেশসহ সারা বিশ্বে বাঙালিরা ১৪১২ বাংলা নববর্ষ উদ্যাপন করেছে। রমনা, ঢাকা বিশ্ববিদ্যালয়, চারুকলাসহ পুরো রাজধানী উৎসবের নগরীতে পরিনত হয়।
নববর্ষ উদযাপন অনুুষ্ঠানে ২০০১ সালের মতো বোমা হামলা বা অন্য কোনও অনাকাক্সিক্ষত ঘটনা এড়াতে, রমনা পার্কের আশপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। রমনা ও তার চারপাশ জুড়ে র্যাব সদস্যরা টহল দিতে থাকে। এছাড়া গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বসানো হয় ক্লোজ সার্কিট ক্যামেরা। মেটাল ডিরেক্টর দিয়ে চেক করে সবাইকে প্রবেশ করানো হয়।
রং-বেরংয়ের পোশাক পরে রাজধানীবাসী পহেলা বৈশাখের বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতে আসে। তবে পুরো রমনা পার্ক জুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার কারণে উৎসবের আমেজ কিছুটা বিনষ্ট হয় বলে অভিযোগ করেছেন অনেকে । এছাড়াও সাভার ট্রাজেডিও বর্ষবরণ অনুষ্ঠানে কিছুটা শোকের ছায়া ফেলেছে।
প্রতিবছরের মতো এবারও দিনের শুরুতে বর্ষবরণ অনুষ্ঠানের প্রধান অনুষ্ঠান শরু হয় রমনা বটমূলে। ব্যাপক পুলিশী নিরাপত্তার মধ্যেও ছায়ানট তাদের ঐতিহ্যগত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। ধর্ম বর্ণ নির্বিশেষে সব বয়সের মানুষ এ সময় রমনায় উপস্থিত হন। ছায়ানটের অধ্যক্ষ্য ড. সানজিদা খাতুন সবাইকে সুন্দর আর সত্যের চর্চার আহবান জানান। ছায়ানটে গান, কবিতা ইত্যাদি পরিবেশন করে এবং সর্বশেষ জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এছাড়া বৃহস্পতিবার ছিল ছুটির দিন।
নতুন বছরকে স্বাগত জানাতে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। এছাড়া নববর্ষ উদ্যাপন করতে রাজধানীর রাস্তায় হাজার হাজার মানুষের ঢল নামে। বছরের প্রথম দিনকে স্বাগত জানাতে দেশের সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বুদ্ধিজীবীগণ কবি শামসুর রাহমানকে প্রধান করে ১০০১ সদস্যের ‘পয়লা বৈশাখ উদযাপন জাতীয় পরিষদ’ গঠন করে। পরিষদ সকাল সাড়ে ৮টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ধানমন্ডির রবীন্দ্র সরণী পর্যন্ত বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা আয়োজন করে। সকাল ৭টায় আওয়ামী লীগ বাহাদুর পার্ক থেকে এক শোভাযাত্রা আয়োজন করবে। রমনা বটমূলে গিয়ে এটি শেষ হয়।
