২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলা নববর্ষ উপলক্ষ্যে মার্কিন রাষ্ট্রদূতের শুভেচ্ছা

মার্কিন রাষ্ট্রদূত হ্যারি কে টমাস বাংলা নববর্ষ উপলক্ষ্যে দেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2005, 09:09 PM

Updated : 26 Apr 2022, 05:33 PM

পয়লা বৈশাখ ১৪১২ বাংলা নববর্ষ উলক্ষ্যে বুধবার এক বিবৃতিতে তিনি বলেন, আমেরিকান দূতাবাস ও মার্কিন জনগণ বাংলাদেশের মানুষের জন্যে সুখী ও সমৃদ্ধ নববর্ষ কামনা করে।

তিনি আরও বলেন, নববর্ষ আনন্দ আর উন্নততর ভবিষ্যতের স্বপ্ন বয়ে আনে। যুক্তরাষ্ট্র নিবাসী বাংলাদেশীরাও বৈচিত্র্যময় জাতিগত অবকাশ যাপন করে।

তিনি জানান, বাংলাদেশী বংশোদ্ভূত আমেরিকানরাও মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে নববর্ষ উদ্যাপন করবে।