গাইবান্ধায় ড. গালিবের জামিন আবেদনের শুনানি স্থগিত
গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতে বুধবার আহলে হাদিস নেতা ড. আসাদুল্ল্হা আল গালিব এর জামিনের আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়নি। গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ব্র্যাক অফিসে বোমা হামলার মামলার আসামী হিসেবে তাকে গ্রেফতার করা হয়।
সরকারী কৌসুলি এ্যাভোকেট জাহাঙ্গীর আলম অনুপস্থিত থাকায় তার আবেদনের প্রেক্ষিতে বুধবার শুনানি স্থগিত করা হয়। বিজ্ঞ আদালত আগামী ১৯ এপ্রিল জামিন শুনানির পরবর্তী তারিখ নির্ধারণ করেন। এর আগে গাইবান্ধা খ অঞ্চলের আমলী আদালতে ড. গালিবের জামিনের জন্যে দু’বার আবেদন করা হলে ম্যাজিস্ট্রেট কিরণ চন্দ্র রায় আবেদন নাকচ করে দেন।
