পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
জেলার পৃথক দুটি স্থানে বুধবার পানিতে ডুবে দুই শিশু মারা গিয়েছে।
সূত্র জানায়, বুধবার দুুুপুরে সদর উপজেলার জয়সী গ্রামে আলাউদ্দিনের পুত্র আব্বাস(৩) এবং সকালে মহদিপুর গ্রামে আবু হাওলাদারের পুত্র রিয়াজ (৫) পানিতে ডুবে মারা যায়।
পানি থেকে উদ্ধারের পর শিশু দুটিকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষনা করেন।
