সাভারে ধ্বংস¯তূপের ভেতর থেকে বেরিয়ে এলেন পলাশ মিয়া
ভবনটি ধসে পড়ার বিকট শব্দ ছাড়া পলাশ মিয়ার আর কিছু মনে নেই। পরে যখন তার জ্ঞান ফিরে আসে, নিজেকে আবিস্কার করেন দমবন্ধ অন্ধকারের ভেতর।
মঙ্গলবার সকালে অকস্মাৎ ধ্বংস¯তূপের ফাঁকফোকর দিয়ে তার নজরে পড়ে এক চিলতে আলো। সেটা অনুসরণ করেই বহু চেষ্টার পর তিনি বেরিয়ে আসতে সক্ষম হন।
আর বেরিয়ে এসেই এই বিভীষিকাময় দুঃস্বপ্ন থেকে পালিয়ে বাঁচার চেষ্টা করলে উদ্ধারকর্মীরা তাকে আশ্বস্ত করেন ।
বিধ্বস্ত স্পেক্ট্রাম সোয়েটার ফ্যাক্টরির বয়লার অপারেটর পলাশ মিয়ার ভাষায়, একটুখানি আলো চোখে পড়তেই ঠিক করলাম, যে ভাবেই হোক বেরিয়ে দৌড় লাগাতে হবে।
উদ্ধারকর্মীরা গত দু দিনে ধ্বংস¯তূপের যে অংশবিশেষ সরিয়েছে, পলাশ মিয়া তারই ফোকর গলে বেরিয়ে আসেন। তবে এখনও ১৮০ জনের মতো শ্রমিকের কোনও সন্ধান পাওয়া যাচ্ছে না।
এখনো নিখোঁজদের স্বজনরা আশায় বুক বেঁধে আছেন, উদ্ধার কাজের কোনো না কোনো পর্যায়ে ধ্বংস¯তূপের ভেতর থেকে জীবিত বেরিয়ে আসবে প্রিয় মানুষটি। অবশ্য কেউ কেউ উল্টো আশংকাতেও কাতর।
বর্তমানে সাভার সিএমএইচে চিকিৎসারত পলাশ মিয়ার বাড়ি মুন্সীগঞ্জে। আটাশ বছরের এই তরুণ প্রাণে বেঁচে যাওয়ায় বারবার সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাচ্ছিলেন।
