মামা-ভাগ্নে ২০ ঘন্টা বেঁচেছিল কলা পাউরুটি খেয়ে
মামা মিলন ও ভাগ্নে মোজাফ্ফর কলা পাউরুটি খেয়ে ধ্বংস¯তূপের ভেতরেই ২০ ঘন্টা বেঁচেছিল। কিন্তু মামা ফিরেছে লাশ হয়ে।
রোববার মধ্যরাতে বাইপাইলের স্পেকট্রাম গার্মেন্টস ধ্বংসযজ্ঞের ঘটনায় সহকর্মীদের সঙ্গে তারাও ভেতরে আটকা পড়ে। সোমবার রাতে ভাগ্নে মোজাফ্ফরকে জীবিত উদ্ধার করা হয়। তবে মামাকে বাঁচানো যায়নি।
দু বছর আগে মামা-ভাগ্নে কুড়িগ্রাম থেকে এসে ওই গার্মেন্টস-এ নিটিং অপারেটর হিসেবে যোগ দেয়। তারা থাকতো একই সঙ্গে।
