২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে উদ্ধার কাজে অবহেলা ও ধীর গতির অভিযোগ এনে স্কপের ক্ষোভ

শ্রমিক কর্মচারি ঐক্য পরিষদ- স্কপের একটি প্রতিনিধি দল মঙ্গলবার সাভারে ধসে পড়া গার্মেন্টস ফ্যাক্টরি ভবন পরিদর্শনে গিয়ে ত্র“টিপূর্ণ ভবন নির্মান ও কারখানা স্থাপনের ফলে সৃষ্ট দুর্ঘটনার জন্য মালিককে দায়ী করেন এবং অবিলম্বে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2005, 05:51 PM

Updated : 26 Apr 2022, 05:32 PM

নেতৃবৃন্দ ঘটনাস্থল ঘুরে দেখেন এবং স্থানীয় লোকজন ও ভবনের ধ্বংশস্তুপে আটকে পড়া শ্রমিকদের স্বজনদের সাথে কথা বলেন।

এ সময় তারা ত্রীপক্ষীয় তদন্ত কমিটি গঠন করে দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং এ ধরনের ভবন নির্মাণের অনুমোদন ও এতে কারখানা স্থাপনের অনুমতি প্রদানকারী কর্তৃপক্ষের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেয়ার দাবি জানান।

নেতৃবৃন্দ উদ্ধার কাজে সরকারের ‘অবহেলা, উদাসীনতা ও ধীর গতিতে’ ক্ষোভ প্রকাশ করেন। তারা উল্লেখ করেন, টেলিভিশনে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ মন্ত্রীদের পরিদর্শন দেখালেও বাস্তবে কার্যকর কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি। জরুরী ভিত্তিতে বিদেশ থেকে উদ্ধারকারী দল ও সরঞ্জাম আনার জন্য সরকারী ব্যবস্থা গ্রহণেরও আহবান জানান তারা। 

এছাড়াও দুর্ঘটনায় নিহতদের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ ও আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থা গ্রহণে জন্য সরকারের প্রতি আহবান জানান নেতৃবৃন্দ।

প্রতিনিধি দলে ছিলেন, শ্রমিক নেতা শাহ মোহাম্মদ আবু জাফর, আবদুল কাদের হাওলাদার, ডাঃ ওয়াজেদুল ইসলাম খান, মেঃ মজিবুর রহমান ভূঞা,  মোকাদ্দেম হোসেন প্রমুখ।

নেতৃবৃন্দ স্কপের পক্ষ থেকে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন ও তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।