২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে ১৯ জনের প্রার্থীতা বৈধ ঘোষণা

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে ১৯ জনের প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়েছে। মনোনয়ন পত্র জমা দেওয়া মোট ২৩ প্রার্থীর মধ্যে ৪ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2005, 06:42 PM

Updated : 26 Apr 2022, 05:32 PM

রিটার্নিং অফিসার ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ গোলাম কদ্দুসের কার্যালয়ে মঙ্গলবার বিডিনিউজকে জানান, যাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তারা আগামী দুদিনের মধ্যে আবেদন করতে পারবেন।

ভোটার তালিকায় প্রার্থীর নাম না থাকায় মেয়র প্রার্থী এম.এ. সালাম, সমর্থনকারীর ভোটার ক্রমিকের সাথে নামের মিল না থাকায় সাংস্কৃতিক মোর্চার নুরুল আলম চৌধুরী এবং ভোটার তালিকা অনুযায়ী প্রার্থীর নাম সঠিক না হওয়ায় আবুল হাশেম জিহাদীর মনোনয়নপত্র বাতিল করা হয়। 

এ রিপোর্ট লেখা পর্যন্ত ওয়ার্ড কমিশনার প্রার্থীদের মনোনয়নপত্র বাছাইয়ের কাজ চলছিল।

আগামী ১৮ এপ্রিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন এবং ১৯ এপ্রিল প্রতীক বরাদ্দ করা হবে। আগামী ৯ মে নির্বাচন অনুষ্ঠিত হবে।