২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় ছাত্রলীগ ও ছাত্রদলের হামলায় ১৩ শিবিরকর্মী আহত

নওগাঁ বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্রলীগ ও ছাত্রদলের যৌথ হামলায় ১৩ ছাত্রশিবির নেতাকর্মী আহত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টার দিকে ছাত্রশিবিরের মিছিলে হামলার ঘটনা ঘটে।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2005, 06:00 PM

Updated : 26 Apr 2022, 05:32 PM

সংশ্লিষ্ট সূত্র জানায়, মিছিলে হামলার ঘটনায় ছাত্রশিবিরের সভাপতি ও সাধারণ সম্পাদকও আহত হয়। আহতদের নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় মঙ্গলবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

জানা যায়, অনার্স কোর্সে ভর্তির ক্ষেত্রে ছাত্রলীগ ও ছাত্রদলের মতো ছাত্রশিবির সমপরিমাণ কোটা বরাদ্দ দাবি করলে কলেজ কর্তৃপক্ষ এতে রাজি হয়নি। উল্লিখিত দুটি সংগঠনও তাদের বরাদ্দ দেওয়ার ব্যাপারে বিরোধিতা করে। বেলা ১১ টার দিকে শিবিরকর্মীরা মিছিল বের করে এবং ওই দুই সংগঠনের বিরুদ্ধে স্লোগান দেয়। এসময় ছাত্রলীগ ও ছাত্রদল যৌথভাবে তাদের মিছিলে হামলা চালায়।