২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

মানিকগঞ্জে এক হত্যা মামলায় পাঁচ জনের যাবজ্জীবন এবং প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। এই মামলার অপর তিন আসামীকে বেকসুর খালাস দেওয়া হয়।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2005, 05:15 PM

Updated : 26 Apr 2022, 05:32 PM

মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মোতাহার হোসেন মঙ্গলবার এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামীরা হচ্ছে, হাছান আলী, হায়দার আলী, হিরু আলী, বাবুল এবং বরুন।

মামলার বিবরণে জানা যায়, জেলার দৌলতপুর উপজেলার বিনোদপুর গ্রামের সোনাজুদ্দিনের ছেলে হালিমকে ২০০১ সালের ২৮ মার্চ রাতে আসামীরা ঘর থেকে ডেকে নিয়ে যায়। তাকে চোখসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে নির্মম ভাবে হত্যার পর ইরি ক্ষেতে ফেলে রাখে। ঘটনার পরদিন হালিমের মামা আবদুস সাত্তার দৌলতপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।

১৩ জর সাক্ষীর স্বাক্ষ গ্রহণ ও দীর্ঘ শুনানী শেষে মঙ্গলবার বিচারক এই রায় দেন।