২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৯ জন নিহত, আহত ৮৫

দেশের বিভিন্ন স্থানে তিনটি পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৯ জন নিহত এবং আহত হয়েছে কমপক্ষে ৮৫ জন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2005, 09:54 PM

Updated : 26 Apr 2022, 05:32 PM

চট্টগ্রামে বরযাত্রীবাহী একটি বাস খাদে পড়ে দুই মহিলা ও এক শিশুসহ তিন জন নিহত হয়। আহত হয়েছে ২৫ জন।

জেলা পুলিশ কন্ট্রোল রুম সূত্র জানায়, বাসটি সাতকানিয়া থেকে চট্টগ্রাম শহরে আসছিল।  এটি বেলা আড়াইটায় চন্দনাইশ থানাধীন পক্ষীরাজ ব্রিজের পাশে খাদে পড়ে যায়।

এতে ঘটনাস্থলেই তিন জন নিহত হয়। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও  চন্দনাইশ  স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

কুিমল্লা জেলার চান্দিনা এলাকায় সংঘটিত অপর একটি সড়ক দূর্ঘটনায় রোববার দিবাগত ভোর রাতে কমপক্ষে ৩ জন নিহত ও ৩০ জন আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, চান্দিনা এলাকায় দুটি বাসের মুখোমুখী সংঘর্ষে  এ দুর্ঘটনা ঘটে এবং ঘটনাস্থলেই ২ জন নিহত হয়। মারাত্মক আহত অপর এক জন স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়ার পথে মারা যায়।

আহতদের কয়েকজনকে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

টাঙ্গাইল জেলার যমুনা ব্রীজ সংলগ্ন রসুলপুরে সোমবার বিকেলে ট্রাকের সাথে সংঘর্ষে একটি যাত্রীবাহী বাসে আগুন ধরে গেলে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়। এ ছাড়া আহত হয় আরও ত্রিশ জন।

পুলিশ জানায়, রংপুরগামী শ্যামলী পরিবহনের একটি বাসকে একটি দ্রুতগামী ট্রাক ধাক্কা দিলে বাসের ড্রাইভার নিয়ন্ত্রণ পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। ফলে বাসে আগুন ধরে হতভাগ্য যাত্রীদের মধ্যে দুইজন পুড়ে মারা যায়।

পরে দমকল বাহিনী গিয়ে বাসের আগুন নেভায়।