সাভারের ধসে যাওয়া গার্মেন্টস ফ্যাক্টরির উদ্ধারকাজে আওয়ামী লীগের সহযোগিতার প্রস্তাব
সাভারের ধ্বংসপ্রাপ্ত সোয়েটার ফ্যাক্টরি ভবনের উদ্ধার কাজে সহযোগিতার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ।
দুর্ঘটনা কবলিত পলাশবাড়ির ধসে যাওয়া গার্মেন্টস ফ্যাক্টরি পরিদর্শণকালে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল ও শেখ হাসিনার রাজনৈতিক সচিব সাবের হোসেন চৌধুরী গভীর শোক প্রকাশ করেন ও প্রশাসনকে তাদের সহযোগিতার প্রস্তাব দেন।
বিডিনিউজের সাথে আলাপকালে সাবের হোসেন চৌধুরী বলেন, আমরা প্রশাসনকে আমাদের সর্বাত্মক সহযোগিতার প্রস্তাব দিয়েছি। আমাদের ডাক্তাররা সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে। আমাদের অনেক সেচ্ছাসেবী ইতোমধ্যেই উদ্ধার কাজে যোগ দিয়েছে।
সাবের বলেন, ইউনিক গ্র“পের বিশেষ যন্ত্রপাতি দিয়ে উদ্ধার কাজে সহযোগিতার প্রস্তাব দিয়েছেন তারা।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল স্থানীয়দের সাথে কথা বলতে গিয়ে বলেন, অপরিকল্পিত নির্মাণের কারণে এই দুর্ঘটনা ঘটেছে।
তিনি বলেন, যে ব্যক্তি বা প্রতিষ্ঠান অপরিকল্পিতভাবে ভবনটি নির্মাণ করেছে তাদের অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তির ব্যাবস্থা করতে হবে।
পরিদর্শন কালে অন্যান্যের মধ্য ছিলেন অসীম কুমার উকিল, বেনজির আহমেদ, হাসিনাদৌলা এবং ছাত্রলীগ নেত্রী মারুফা আক্তার পপি।
