২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় নলকুপ বসানোর প্রতিবাদে সমাবেশ

জেলার ফুলতলা উপজেলায় শনিবার সকালে শত শত মানুষ পরিবেশ ক্ষতিকারক গভীর নলকুপ স্থাপনের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশে করেছে। এ বিষয়ে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি স্মারকলিপি পেশ করেছে ।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2005, 04:46 PM

Updated : 26 Apr 2022, 05:32 PM

স্মারকলিপি পেশ করার পর উপজেলা চত্তরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা গভীর নলকুপ স্থাপনের মাধ্যমে খুলনা মহানগরীতে পানি সরবরাহের তীব্র বিরোধিতা করে বলেন, যে কোন মূল্যে এ প্রকল্প প্রতিহত করতে হবে।

উল্লেখ্য, স্থানীয় সরকার, সমবায়, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং খুলনা সিটি কর্পোরেশন ৩৩ কোটি টাকা ব্যয়ে ৪০টি গভীর নলকুপ বসানোর প্রাথমিক কার্যক্রম শুরু করেছে।