লালমনিরহাটে ডাকঘরের টাকা আত্মসাৎ: গেস্খফতারকৃতদের রিমাণ্ডে গুরুত্বপূর্ণ তথ্য
জালিয়াতির মাধ্যমে জেলার প্রধান ডাকঘরের ফিক্সড ডিপোসিটের (এফডি) টাকা আত্মসাৎ মামলায় গ্রেফতারকৃত তিন কর্মকর্তা শুক্রবার প্রথম দিনের রিমাণ্ডে পুলিশকে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে।
গ্রেফতারকৃতরা জালিয়াতির মাধ্যমে টাকা আত্মসাতের কথা স্বীকার করেছে বলে জানায় সদর থানা পুলিশ। জালিয়াতি চক্রের সাথে যেসব কর্মকর্তা ও কর্মচারী জড়িত ছিল তাদের নামও প্রকাশ করেছে গেস্খফতারকৃতরা। তবে তদন্তের স্বার্থে পুলিশ তাদের নাম প্রকাশ করেনি।
পুলিশের কাছে গ্রেফতারকৃতরা জানিয়েছে, বৃহত্তর রংপুর জেলা জুড়েই জালিয়াতি চক্রের সদস্য রয়েছে। এই চক্রের কর্মকর্তা কর্মচারীরা কেবল বৃহত্তর রংপুর জেলার বিভিন্ন ডাকঘরে বদলি নিতেন।
জানা যায়, আত্মসাতকারী চক্রের গডফাদার রংপুর ডাকঘরের এক কর্মকর্তা। এদিকে তদন্তের স্বার্থে পুলিশ লালমনিরহাট ডাকঘরের সম্প্রতি অবসরপ্রাপ্ত কর্মকর্তা নওয়াব আলীকে ডেকে পাঠালে তিনি আত্মগোপন করেছেন বলে জানা গেছে।
