ইসলামি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দানে আদালতের নিষেধাজ্ঞা
ইসলামি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, কমকর্তা ও কর্মচারি নিয়োগের ব্যাপারে বৃহস্পতিবার কুষ্টিয়ার একটি আদালত নিষেধাজ্ঞা জারি করেছে।
সিনিয়র সহকারি জজ মাহমুদা খাতুন ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা সংরক্ষণে অনিয়মের পরিপ্রেক্ষিতে দায়েরকৃত মামলার রায়ে বৃহস্পতিবার এ আদেশ প্রদান করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ইসলামি বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট গত ৩০ মার্চ ২০ টি শূন্য পদের বিপরীতে ৩৬ জন শিক্ষক, কমকর্তা ও কর্মচারী নিয়োগের অনুমোদন দেয়। নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটা মানা হয়নি।
মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রার্থী শাম্মি আখতার লিপি ও জেবুন্নাহার এবং কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সদস্য নাসিরুদ্দিন ও কুষ্টিয়া মুক্তিযোদ্ধা কাউন্সিলের সাজেদুর রহমান বাদী হয়ে ইসলামি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম রফিকুল ইসলাম, ট্রেজারার অধ্যাপক ড. আনোয়ারুল করিম এবং রেজিস্ট্রার ড. মোসলেম উদ্দিন আলিনুর রহমানের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।
