গাজীপুরের ডাকাতি মামলার আসামী সহযোগীসহ বরগুনায় গ্রেফতার
গাজীপুরের ডাকাতি মামলার আসামী ও তালিকাভূক্ত সন্ত্রাসীকে পুলিশ এক সহযোগীসহ বুধরার রাতে বরগুনা থেকে গ্রেপ্তার করেছে।
গ্রেফতারকৃত সন্ত্রাসী আব্দুলের বিরুদ্ধে ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই ও অবৈধ অস্ত্র সরবরাহের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
পুলিশ জানায়, গত ২৩ মার্চ গাজিপুরের টঙ্গীতে আব্দুলের নেতৃত্বে ডাকাত দল ৬ লক্ষ টাকাসহ ৭০ ভরি স্বর্নালংকার এবং গৃহ কর্তার লাইসেন্সকৃত পিস্তলটি ডাকাতি করে । এছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন রুটে বাস ডাকাতি, গ্রীল কেটে বাড়ীতে ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগসহ দেশের বিভিন্ন স্থানে মামলা রয়েছে।
বরগুনা থানার ভারপ্রপ্ত কর্মকর্তা আব্দুল খালেক জানান, গাজীপুর পুলিশ সুপারের বার্তা পেয়ে বরগুনা থানা পুলিশ আব্দুল ও তার সহযোগী হাবিবকে গ্রেফতার করে।
