২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার সাথে বেইজিং'র সরাসরি আকাশ যোগাযোগ শুরু হচ্ছে ১৮ মে

বাংলাদেশকে পর্যটন দেশ হিসেবে আগামী ১৮ মে থেকে কুমিং হয়ে ঢাকার সাথে বেইজিং এর সরাসরি বিমান চলাচল শুরু হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2005, 09:47 PM

Updated : 26 Apr 2022, 05:31 PM

এই ব্যাপারে বৃহস্পতিবার বাংলাদেশের বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের সাথে চীনের ইষ্টার্ন এয়ারলাইনসের একটি বিনিময় পত্র হস্তান্তর অনুষ্ঠিত হয়।

এই বিমান যোগাযোগের মাধ্যমে দুদেশের অর্থনৈতিক ও ভ্রাতৃত্ব মুলক সম্পর্কে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

আগে, সবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়কালে দুদেশের বিমান চলাচলের উপর একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল । কিন্তু সেটা আর বাস্তবায়িত হয়নি। প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চীন সফরকালে দুদেশের মধ্যে সরাসরি বিমান চলাচলের সম্ভবনা খতিয়ে দেখার ওপর আলোচনা করা হয়।

ইষ্টার্ন এয়ার লাইন্স এর একটি ফ্লাইট আগামী ১৮ মে বেইজিং থেকে কুমিং হয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে। ঐ দিনই ফ্লাইটটি আবার বেইজিং ফিরে যাবে। প্রথমিক অবস্থায় সপ্তাহে সাতটি ফ্লাইট এ্ই রুটে চলাচল করবে।