খুলনায় যৌতুক না দেওয়ায় গৃহবধূকে পুড়িয়ে হত্যা
নগরীর পৈপাড়ায় যৌতুকের দাবি মেটাতে না পারায় দু সন্তানের এক জননীকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ শ্বাশুড়ী কল্পনাকে আটক করেছে। ঘাতক স্বামী পলাতক রয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, বিয়ের পর থেকেই যৌতুক নিয়ে স্বামী মঙ্গল সরকারের সাথে স্ত্রী তৃপ্তি সরকারের কথা কাটাকাটি হতো। গত ২ এপ্রিল রাতে কথা কাটাকাটির একপর্যায়ে পাষণ্ড স্বামী তৃিপ্তর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। গুরুতর আহত অবস্থায় ওই রাতেই তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে তৃিপ্ত মারা যায়। এ ঘটনায় নিহতের মা দীপালী রানী শীল বাদী হয়ে শ্বাশুড়ী কল্পনা, দুই ননদ ও স্বামীসহ ৪ জনকে আসামী করে সোনাডাঙ্গা থানায় মামলা দায়ের করে।
নিহত তৃিপ্তর ঐশ্বর্য্য (৫) ও অনন্যা (৪) নামে দু শিশু সন্তান রয়েছে।
