২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোনায় অন্তর্দ্বন্দ্বে ছাত্রদল কর্মী খুন

জেলার কলমাকান্দা উপজেলায় বুধবার ছাত্রদলের দুই গ্র“পের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে এক কর্মী নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নেত্রকোনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2005, 06:00 PM

Updated : 26 Apr 2022, 05:31 PM

জানা যায়, রাতে স্থানীয় মুরগী বাজারের ইজারা নিয়ে দলের দুটি গ্র“পের মধ্যে সংঘর্ষ বাধে। এসময় ছাত্রদল ক্যাডার নজরুলের ছুরিকাঘাতে প্রতিপক্ষ গ্র“পের হাশেমের (২৪) মৃত্যু হয়।

ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ ব্যাপারে নিহতের ভাই নাজিম উদ্দিন বাদী হয়ে আট জনকে আসামী করে কলমাকান্দা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।