২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারী পোস্টাল সেভিংস ব্যাঙ্ক জালিয়াতির ঘটনায় গ্রেফতারকৃতরা জেলহাজতে

নীলফামারী প্রধান ডাকঘরে পোস্টাল সেভিংস ব্যাঙ্কের একাউন্ট জালিয়াতির ঘটনায় সহকারী পোস্ট মাস্টার মীর নূরুল ইসলাম মুন্না ও লেজার অপারেটর আহমেদুল ইসলাম রাজুর পরিবারের পক্ষ থেকে করা জামিনের আবেদন বৃহষ্পতিবার খারিজ করে তাদের জেল হাজতে প্রেরণ করেছে নীলফামারীর প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট আদালত।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2005, 06:50 PM

Updated : 26 Apr 2022, 05:31 PM

জালিয়াতি চক্রের আরেক সদস্য পোস্টাল অপারেটর তসলিম উদ্দিনকে পুলিশ এখনও গ্রেফতার করতে পারেনি।

এ ঘটনায় গঠিত বিভাগীয় তদন্ত কমিটি নীলফামারী পোস্টাল সেভিংস ব্যাঙ্কের মোট ১৪ হাজার সেভিংস একাউন্ট এবং ১৭ হাজার সাধারণ একাউন্টের মধ্যে মাত্র ৫০০টি একাউন্ট পর্যালোচনা করে এ পর্যন্ত ২২০টি একাউন্টে ৫৬ লাখ ২২ হাজার টাকা আতœসাতের ঘটনা উদঘাটন করলেও আত্মসাতকৃত অর্থের পরিমান অন্তত ১০ কোটি টাকা বলে জানিয়েছে সংশি¬ষ্ট একটি সূত্র।

গত বুধবার জালিয়াতি ঘটনায় গ্রেফতারের পর সহকারী পোস্ট মাস্টার মীর নূরুল ইসলাম মুন্নার আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদের এক চাঞ্চল্যকর তথ্য বেড়িয়ে এসেছে। বিভিন্ন সূত্রে পাওয়া তথ্য মতে, মীর নূরুল ইসলাম মুন্না ১৯৭২ সালে পোস্টাল অপারেটর হিসেবে ডাক বিভাগে যোগ দেন। ১৯৯৬ সালে সহকারী পোস্টমাস্টার হিসেবে পদন্নোতি পান। সরকারী বেতন বিধি অনুযায়ি তিনি সর্বসাকুল্যে বেতন পেতেন ৯ হাজার টাকা।

সূত্র আরও জানায়, তার নীলফামারী জেলা শহরে রয়েছে দু’টি আলিশান বহুতল বাড়ি, যার মূল্য প্রায় এক কোটি টাকা। উপজেলা পরিষদ সংলগ্ন এলাকা ও কুখাপাড়ায় রয়েছে ৮৫ লাখ টাকা মূল্যের প্রায় দু’একর জমি। শহরের প্রাণকেন্দ্রে তিনটি দোকান, ৫০ লাখ টাকা মূল্যের তিনটি ট্রাক ছাড়াও রয়েছে আরো প্রায় এক কোটি টাকার বিভিন্ন সম্পদ।