২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাবিতে ডীন এবং সিনেট-সিন্ডিকেটে শিক্ষক প্রতিনিধি নির্বাচন ১৩ এপ্রিল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ডীন, সিনেট, সিন্ডিকেট, অর্থ কমিটি ও একাডেমিক কাউন্সিলে শিক্ষক প্রতিনিধি নির্বাচন ১৩ এপ্রিল অনুষ্ঠিত হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2005, 06:50 PM

Updated : 26 Apr 2022, 05:31 PM

চার অনুষদের ডীন পদে চারটি, সিন্ডিকেটে পাঁচ ক্যাটাগরিতে পাঁচটি, সিনেটে ৩৩টি, অর্থ কমিটিতে একটি এবং একাডেমিক কাউন্সিলে ছয়টি পদে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। 

বৃহস্পতিবার ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন। খোঁজ নিয়ে জানা গেছে, নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। প্যানেল দুটি হচ্ছে, উপাচার্য সমর্থিত বিএনপিপন্থী একাংশ ও আওয়ামী লীগ’র যৌথ প্যানেল এবং উপাচার্য বিরোধী কট্টর বিএনপিপন্থী শিক্ষকদের জাতীয়তাবাদী গণতান্ত্রিক ফোরাম। 

বিশ্ববিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষক এই নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এতে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কাজী মহিউদ্দিন।