সিলেটে মানুষ পার্সেলের ঘটনায় হৈ চৈ
এস এ পরিবহনের চাকুরিচ্যুত এক কর্মচারীকে ট্রাঙ্কে ভড়ে পার্র্সেল করে পাঠানোর ঘটনাকে কেন্দ্র করে নগরীতে তোলপাড় চলছে। বুধবার রাত সাড়ে ১০ টায় এ ঘটনা জানাজানি হবার পর থেকে জিন্দাবাজারে এস এ পরিবহনের গুদামঘরে লোকজনের ভিড় জমে।
অলৌকিকভাবে বেঁচে যাওয়া আব্দুল হান্নান জানান, ঢাকা থেকে বাসে সিলেট আসার পথে দুস্কৃতকারীরা তাকে অজ্ঞান করার পর পার্র্সেল করে মৌলভীবাজার পাঠাচ্ছিল। এ ব্যাপারে পরিষ্ক‹ার জানা যায় নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
