২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে দুটি সড়ক দুর্ঘটনায় নিহত ৪ আহত ৬

গোপালগঞ্জে বুধবার দুটি সড়ক দুর্ঘটনায় চার জন নিহত এবং কমপক্ষে ছয় জন আহত হয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2005, 09:24 PM

Updated : 26 Apr 2022, 05:31 PM

গোপালগঞ্জ-কাশিয়ানী সড়কের কাছে বুধবার রাতে ধুসর ব্রিজের কাছে একটি যাত্রীবাহী টেম্পুকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই দু জন নিহত এবং আরও পাঁচ জন আহত হয়। আশঙ্কাজনক অবস্থায়  কাশিয়ানী থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চাঁদ আলী (২২) নামে অপর একজন নিহত হয়। নিহত অপর দুজনের পরিচয় পাওয়া যায়নি।

অপর ঘটনায় গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের শিবপুর এলাকায় যাত্রীবাহী ভ্যানকে একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই এক শিশু নিহত হয়। দুর্ঘটনায় শিশুর মাও মারাত্মক আহত হয়।