২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অধ্যাপক আফতাবের বিরুদ্ধে মামলা দায়ের

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বরখাস্তকৃত ডেপুটি রেজিস্ট্রার বেগম সুলতানা রাজিয়া জুঁই বুধবার উপাচার্য অধ্যাপক আফতাব আহমেদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2005, 08:38 PM

Updated : 26 Apr 2022, 05:31 PM

তিনি ঢাকায় নারী ও শিশু নির্যাতন দমনের বিশেষ আদালতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে যৌন হয়রানির মামলা দায়ের করেন।

জুঁই জানান, অধ্যাপক আফতাব আহমেদ ২০০৪ সালের ১৮ মে তাকে কোনও পরীক্ষা বা ইন্টারভিউ ছাড়াই বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিষ্ট্রার পদে নিয়োগ দেন।

পরে উপাচার্য তাকে ব্যক্তিগত সহকারী হওয়ার প্রস্তাব দেন এবং জুঁই সেই প্রস্তাবে অস্বীকৃতি জানালে আফতাব আহমেদ রাগান্বিত হন ও তাকে চাকুরি নিশ্চিতকরনের আবেদন করা থেকে বিরত রাখেন।

এর মধ্যে জুঁই দিনাজপুর চলে যায়। সেখান থেকে ফিরে এলে আফতাব আহমেদ তাকে চাকুরি নিশ্চিতের জন্য আবেদন করতে বলে। ২০০৪ সালের ১৭ অক্টোবর তিনি চুড়ান্ত নিয়োগ পান।

জুঁই জানান, আফতাব আহমেদ প্রায়শই স্ত্রীর অনুপস্থিতিতে তাকে বাসায় যেতে বলতেন। যদি তিনি অস্বীকৃতি জানাতেন তাহলে তাকে জরুরী তলবের কথা বলা হতো।

আফতাব আহমেদ যেভাবে তাকে যৌন হয়রানি করে তা জুঁই পিটিশনে বিস্তারিত উল্লেখ করেছেন।

অধ্যাপক আফতাব তাকে ভাড়াটে গুন্ডা দিয়ে হুমকি দিচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।

জুঁই আরও অভিযোগ করেন যে তিনি তার জীবনের নিরাপত্তার জন্য ধানমন্ডি থানায় এফআইআর দায়ের করতে গেলে পুলিশ সেটা নথিভুক্ত করতে অস্বীকৃতি জানায়।

আবেদনকারীর আইনজীবী গোবিন্দ চন্দ্র পরামানিক বিডিনিউজকে জানান, এই মামলায় আদালত বৃহস্পতিবার একটি নির্দেশ জারি করতে পারে।