২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে দুই গোয়েন্দা কর্মকর্তা নিখোঁজ

জেলার দুই গোয়েন্দা পুলিশ কর্মকর্তা নিখোঁজ হওয়ার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এ নিয়ে পুলিশ বিভাগের সর্বত্র এখন চলছে তোলপাড়।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2005, 07:35 PM

Updated : 26 Apr 2022, 05:31 PM

পুলিশ জানায়, একটি মামলার তদন্ত করতে গিয়ে মাদারীপুরের রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের সাতবাড়িয়া এলাকা থেকে সোমবার ডিএসবির এসআই হাসনাইন আজম ও এএসআই কামরুল হাসান নিখোঁজ হন।

পরে এ ঘটনা জানতে পেরে পুলিশ সেখানে ব্যাপক তল্লাশী চালায়। কিন্তু তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। একই সঙ্গে পুলিশ নিখোঁজ ওই দুই গোয়েন্দা কর্মকর্তার মোটর সাইকেলটিরও কোনো হদিস পায়নি। নিখোঁজ দুই গোয়েন্দা পুলিশের মোবাইল টেলিফোনে এখনও সংযোগ পাওয়া যাচ্ছে না।

এদিকে এ ঘটনা জানাজানি হলে পুলিশ মহলে তোলপাড় শুরু হয়। তবে ওই দুই পুলিশকে অপহরণ করা হয়েছে কি না, তা নিশ্চিত করে কেউই বলতে পারছেন না।