চাপাইনবাবগঞ্জে ট্রাকের চাপায় বৃদ্ধ নিহত
চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার হরিনগরে সোনামসজিদ সড়কে বুধবার বিকেলে চাল বোঝাই ট্রাকের চাপায় অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধের প্রাণহানি ঘটে।
স্থানীয় সুত্র জানায়, সোনামসজিদ স্থল বন্দর থেকে আসা চাল বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট-১১-৩১৩৩) নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ওই বৃদ্ধ (৭০) চাপা পড়ে। দুর্ঘটনায় ট্রাকের ড্রাইভার ও হেলপার আহত হয়।
আহতদের রানীহাটির একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
