২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে বারুনী মেলায় ভীড়ের চাপে সাতজন পূন্যার্থী নিহত

গোপালগঞ্জে মতুয়া সম্প্রদায়ের তীর্থ বারুনী øানে অংশ নিতে গিয়ে বুধবার সকালে ভীড়ের চাপে পড়ে সাত পূন্যার্থী মারা গেছেন। আহত হয়েছেন শতাধিক। সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হরিচাঁদ ঠাকুরের জন্মদিন উপলক্ষে বুধবার থেকে সপ্তাহব্যাপী এই মেলা শুরু হয়।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2005, 03:58 PM

Updated : 26 Apr 2022, 05:31 PM

নিহতদের মধ্যে চার জন মহিলা, দুইজন পুরুষ ও একজন শিশু। এরা হচ্ছেন আরতী পালিত (৬২), জিলাপি দাস (৬২), আরতী পাল (৫৮), পুতুল পাত্র (৪৫), চন্দ্রকান্ত হালদার (৫৭), মহাদেব দে (৩৫) ও মিলন ধর (১০)।

কাশিয়ানী থানার ওড়াকান্দিতে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের ১৮৩ তম জন্ম জয়ন্তি উপলক্ষ্যে বুধবার ভোর থেকে শুরু হয় পূন্যøান। প্রতি বছরের মতো এবারও মেলা উপলক্ষে হাজার হাজার ভক্তের সমাগম হয় ওড়াকান্দিতে। ঠাকুরবাড়ির পাশে কামনাসাগর ও দুধসাগর নামে দু‘টি বড় দিঘী রয়েছে। মতুয়া ভক্তরা মনে করে, উল্লেখিত দু‘টি দীঘিতে øান করলে তাদের মনের আশা পূরণ ও পাপমোচন হয়।

কাশিয়ানী থানার রামদিয়া পুলিশ ফাড়ির এসআই হোসেন আলী জানান, মতুয়া ঐতিহ্য অনুযায়ী দীঘিতে øান করতে যাওয়ার সময় সকাল ৮টা ৩৫ মিনিটে ভীড়ের চাপে পড়ে ছয় জন মতুয়া ভক্ত ঘটনাস্থলেই নিহত হন। গোপালগঞ্জ শহর থেকে ওড়াকান্দির অবস্থান প্রায় ৪০ কিলোমিটার উত্তর পশ্চিমে।

গোপালগঞ্জে অবস্থানরত ভারতের হাই কমিশনার বীণা সিক্রি বুধবার সকালে বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করেন এবং  পরে ওড়াকান্দিতে গিয়ে নিহতদের স্বজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

দেশের দক্ষিনাঞ্চলে নিুবর্নের হিন্দুদের মধ্যে মতুয়া সম্প্রদায়ের অবস্থান বেশি শক্তিশালী।  দক্ষিনাঞ্চলে খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন স্থানে মতুয়া সম্প্রদায়ের প্রায় অর্ধ শত মেলা বসে। ওড়াকান্দির মেলাটি মতুয়া সম্প্রদায়ের প্রধান মেলা হিসেবে পরিচিত।