২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে নাসাকা বাহিনী চারজন বাংলাদেশীকে অপহরণ করেছে

পার্বত্য জেলা বান্দরবানের দুর্গম নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে মায়ানমারের সীমান্তরক্ষী বাহিনী নাসাকা সোমবার গভীর রাতে চারজন বাংলাদেশী কৃষককে অপহরণ করেছে। এ নিয়ে দু দেশের সীমান্তে দেখা দিয়েছে উত্তেজনা ।

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2005, 07:13 PM

Updated : 26 Apr 2022, 05:31 PM

নিরাপত্তা বাহিনী ও স্থানীয় সূত্র জানায়, নিখোঁজ ব্যক্তিরা হচ্ছেন, আমির হোসেন, মো. হোসেন, হাবিবুর রহমান ও হামিদুল হক।

বিডিআর’র পক্ষ থেকে ওই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে নাসাকা বাহিনীকে পত্র দেওয়া হয়। পত্রে নাসাকা বাহিনীকে পতাকা বৈঠকে বসার আহ্বান জানানো হয় । কিন্তু মঙ্গলবার পর্যন্ত ওই পত্রের কোনও জবাব পাওয়া যায়নি।

এদিকে জেলার রোয়াংছড়িতে সম্প্রতি অপহৃত তিন ব্যক্তির জন্য মঙ্গলবার পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে  মায়ানমারের উগ্র সশস্ত্র গ্র“প আরাকান পিপলস পার্টি (এপিপি)। স্থানীয় একজনের কাছে দেওয়া এক চিঠিতে  হুমকি দেওয়া হয়, আগামী তিন দিনের মধ্যে নির্দিষ্ট স্থানে মুক্তিপণের টাকা পৌঁছে দেওয়া না হলে অপহৃতদের হত্যা করা হবে।

সেনা, বিডিআর ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অপহৃতদের উদ্ধারের জন্যও তল্লাশী অভিযান চলছে।