২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেলিটক নিয়ে বিটিটিবি কর্মকর্তাদের কলহ

বিটিটিবি কর্মকর্তাদের বিক্ষুব্ধ একটি গ্র“প সোমবার রাতে অনুষ্ঠিত বাংলাদেশ সিভিল সার্ভিস টেলিকম সমিতির (বিসিএসটিএস) এক বৈঠকে টেলিটক নিয়ে বাগ বিতন্ডা করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2005, 11:45 PM

Updated : 26 Apr 2022, 05:31 PM

বৈঠক সূত্র জানায়, বিক্ষুব্ধ বিটিটিবি প্রকৌশলী ও কর্মকর্তারা তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত মঙ্গলবার থেকে টেলিটকের সিমকার্ড বিতরনে বাধা দেয়া হবে বলে টেলিটকের ব্যাবস্থাপনা পরিচালক ও বিসিএসটিএস এর সভাপতি এম ওবায়দুল্লাহকে  হুঁশিয়ার করে দেন।

বিক্ষুব্ধ কর্মকতারা বিটিটিবি চেয়ারম্যানকেই টেলিটকের চেয়ারম্যান করার দাবি জানান। তারা টেলিটককে আলাদা করে দেখতে চান না বলেও জানান।

বৈঠকে টেলিটক ব্যাবস্থাপনা পরিচালক তাদের এই দাবি টেলিটকের অর্গানোগ্রাম বিরোধী বলে উল্লেখ করে এটি নাকচ  করলে কর্মকর্তারা রেগে যান এবং পরস্পর কলহে লিপ্ত হন।