২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত

সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু সংলগ্ন কড্ডার মোড়ে সোমবার রাতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নয় জন নিহত এবং ৪০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে দশ জনের অবস্থা গুরুতর।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2005, 09:40 PM

Updated : 26 Apr 2022, 05:31 PM

আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত সাড়ে আটটায় দুটি যাত্রীবাহী  কোচ এবং দাঁড়িয়ে থাকা অকেজো একটি  ট্্রাকের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে ছয় জন ঘটনাস্থলে এবং দুজন হাসপাতালে নেওয়ার পর মারা যায়।