নাম এক হওয়ায় ১১ মাস জেল খাটছেন নিরপরাধ খোকন
একই নাম হওয়ার কারণে দীর্ঘ এগার মাস ধরে জেল খাটছেন জেলার বাকেরগঞ্জ উপজেলার ইকবাল হোসেন খোকন নামে এক হতভাগ্য যুবক।
কারাগারে থেকেই মিথ্যা মামলা থেকে অব্যাহতি চেয়ে ওই যুবক আদালতে আবেদন করেছে। রোববার প্রকৃত সন্ত্রাসী খোকনসহ দুজনকেই আদালতে হাজির করা হলেও বিচারক কোনও সিদ্ধান্ত দেননি। মঙ্গলবার এ ব্যাপারে ফের শুনানি হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।
জানা যায়, বাকেরগঞ্জ উপজেলার মহেশপুর গ্রামের মরহুম জবান আলী খাঁর ছেলে ইকবাল হোসেন খোকন একজন তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে বাকেরগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে। সে একটি মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী।
কিন্তু একই থানার রূপারঝড় গ্রামের জয়নাল খাঁর পুত্রের নামও ইকবাল হোসেন খোকন। ঠিকানা ও পিতার নাম ভিন্ন হওয়া সত্ত্বেও নাম এক হওয়ায় ২০০৪ সালের ৬ মে পুলিশ ঢাকার খিলগাঁও থেকে সন্ত্রাসী খোকন সন্দেহে নিরপরাধ খোকনকে গ্রেফতার করে বরিশালে পাঠায়।
প্রকৃত সন্ত্রাসী খোকন গত কযেকদিন আগে ধরা পড়ে।
