২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারের কথা ও কাজের কোন মিল নেই: সাবের চৌধুরী

সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যাকাণ্ডে এফবিআই’র তদন্ত কার্যক্রমের বিষয়ে সরকারের বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন বিরোধী দলীয় নেত্রীর রাজনৈতিক সচিব সাবের হোসেন চৌধুরী ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2005, 06:04 PM

Updated : 26 Apr 2022, 05:31 PM

তিনি বলেন, যাদের নির্র্র্র্দেশে এই হত্যাকান্ড ঘটানো হয়েছে সেসব অপরাধীদের  আড়াল করার জন্যই সরকার লোক দেখানো তদন্ত চালিয়ে আর্ন্তজাতিক পর্যায়ে মিথ্যাচার এবং ভুল ব্যাখা দিয়ে যাচ্ছে। আমরা বুঝতে পারছি যে, সরকার এফবিআই-এর সুনাম ব্যবহার করে তদন্তের গ্রহণযোগ্যতা বাড়াতে চাচ্ছে।

বিডিনিউজকে প্রতিক্রিয়া জানিয়ে সাবের বলেন, ‘একদিকে সরকার বলছে যে, তদন্ত কাজ শেষ হয়েছে, প্রকৃত অপরাধীদের আইনী হেফাজতে নেওয়া এবং চার্জশীট প্রদান করা হয়েছে। আবার তারাই বলছেন, এফবিআই তাদের নিজস্ব তদন্ত চালিয়ে যাচ্ছে।’

এ বক্তব্যের চ্যালেঞ্জ করে সাবের চৌধুরী বলেন, সরকার প্রদত্ত এই বক্তব্যের কোন সত্যতা নেই। ঢাকাস্থ মার্কিন দূতাবাসের পক্ষ থেকে এর সর্মথনে প্রকাশ্যে কোন বক্তব্য আসেনি। এফবিআই এর সাথে  তদন্ত কার্যের ব্যাখা এবং প্রাপ্তি নিয়ে যে যৌথ বিবৃতি দেয়ার ঘোয়ণা সরকার জনগণের কাছে করেছিল তার কোনটাই বাস্তবায়িত হচ্ছেনা।

‘সরকারের তদন্ত ও এফবিআই এর কথিত স্বাধীন তদন্ত সবই মিথ্যাচার এবং গোপনীয়তায় ঢাকা।

সরকারের যদি কোন কিছু গোপন করার ইচ্ছাই না থাকবে তাহলে স্বচ্ছতা প্রর্দশনে এতো অনীহা কেন? প্রশ্ন তোলেন সাবের চেীধুরী।

তিনি বলেন, আইনের শাসনের জন্য প্রয়োজন স্বচ্ছতা এবং ব্যাপক তদন্ত। এই সংগঠিত অপরাধের জন্য সত্যিকারের  অপরাধী, তাদের প্রভু এবং  হামলার জন্য ব্যবহৃত গ্রেনেডের উৎস এবং কারা  অর্থের যোগান দেয় তা জানা যেত।

‘দেশের প্রতিটি নাগরিকের নিরাপদ জীবন এবং নিরাপত্তা প্রদান সরকারের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ’ পররাষ্ট্র মন্ত্রীর এ বক্তব্যের প্রেক্ষিতে সাবের চেীধুরী প্রশ্ন তোলেন, প্রধানমন্ত্রীর নির্দেশের পরও কেন বাংলা ভাইকে এখনও গ্রেফতার করা হয়নি? বিএনপি-জামাত জোট সরকারের আমলে এ দেশের শত শত নাগরিককে  কেন পুলিশী হেফাজতে বিনা বিচারে মৃত্যুবরণ করতে হলো? চট্রগ্রামে আটক অস্ত্রসহ অন্যান্য অস্ত্র উদঘাটনের ঘটনার কোন সুষ্ঠু তদন্ত করতে সরকার কেন ব্যর্থ হয়?

তিনি বলেন, সরকার আরো একবার প্রমান করলো তাদের কথার সাথে কাজের কোন মিল নেই।

দেশের প্রগতিশীল ও অসাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে রাজনৈতিক সহিংসতার ব্যবহার কি করে সরকার সহ্য করে যাচ্ছে এটা প্রশ্নের বিষয়। তিনি বলেন এসব ঘটনার বাস্তবসম্মত, স্বচ্ছ ও সমন্বিত তদন্ত হওয়া প্রয়োজন।