চট্টগ্রামে মৃদু ভূকম্পন
চট্টগ্রাম ও তার আশপাশের এলাকায় মঙ্গলবার রাতে মৃদু ভূমিকম্প হয়েছে। ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, রাত ৮টা ৪ মিনিট ৫২ সেকেন্ডে ভূকম্পনটি অনুভূত হয়।
ভূমিকম্পের স্থায়ীত্ব ছিল ২৬ সেকেন্ড। ৪ দশমিক ৫৬ মাত্রার এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল চট্টগ্রাম থেকে ২৪২ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে।
