ঝালকাঠির বিষখালী নদী থেকে বস্তাবন্দি লাশ উদ্ধার
পুলিশ মঙ্গলবার রাতে ঝালকাঠির বাদুরতলা সংলগ্ন বিষখালী নদী থেকে বস্তাবন্দি অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে।
নিহত শাহেদ আলীর (৫৫) বাড়ি নলছিটির কুড়ালিয়া গ্রামে। পুলিশ জানায়, চারদিন আগে কয়েক ব্যক্তি শাহেদ আলীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে সে নিখোঁজ ছিল। লোকজন নদীতে ভাসমান বস্তায় লাশের মুখ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়।
শাহেদকে খুন করে লাশ নদীতে ফেলে দেয়া হয় বলে পুলিশ ধারণা করছে।
