মান্নান ভূঁইয়ার সঙ্গে হ্যারি কে টমাসের সাক্ষাৎ
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত হ্যারি কে টমাস বুধবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আব্দুল মান্নান ভূ্ইঁয়ার সাথে তার কার্যালয়ে সাক্ষাৎ করেছেন। সাক্ষাতকালে তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন বলে তথ্য বিবরণীতে প্রকাশ।
মান্নান ভূঁইয়া বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু রাষ্ট্র এবং উন্নয়ন অংশীদার।
ভবিষ্যতেও বাংলাদেশের সার্বিক উন্নয়নে যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত থাকবে বলে মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।
