২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে যৌতুকের দাবিতে স্ত্রী খুন

জেলার দক্ষিণ সুরমা থানার কামাল বাজারের কাছে শস্যউরা গ্রামে মঙ্গলবার রাতে যৌতুক লোভী স্বামী স্ত্রীকে হত্যা করেছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2005, 07:16 PM

Updated : 26 Apr 2022, 05:34 PM

পুলিশ জানায়, মহব্বীর আলী তার স্ত্রী খায়রুন্নেসাকে যৌতুকের জন্য চাপ দিয়ে আসছিল। এ নিয়ে ঘটনার দিন রাতে স্বামী-স্ত্রীর মধ্যে বাদানুবাদের এক পর্যায়ে খায়রুন্নেসাকে তার স্বামী দা দিয়ে কোপ দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের ভাই বাদি হয়ে একটি হত্যামামলা দায়ের করেছে।