নাটোরে স্বামীর হাতে গৃহবধূ খুন
দাম্পত্য কলহের জের ধরে মঙ্গলবার নাটোরে স্বামীর হাতে খুন হয়েছে এক গৃহবধূ।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে সদর উপজেলার রামনগর গ্রামের সাদেক আলীর সাথে তার স্ত্রী শেফালী খাতুনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উত্তেজিত সাদেক আলী তার স্ত্রীকে ছুরিকাঘাত করলে সে ঘটনাস্থলেই মারা যায়।
নিহত গৃহবধূর লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।
এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।
