২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় তাপদাহে ২০ ব্যক্তি হিটস্ট্রোকে আক্রান্ত

গাইবান্ধায় গত চার দিনের ভ্যাপসা গরমে জনজীবন অসহনীয় হয়ে উঠেছে। জেলার ২০ জন হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতাল এবং ক্লিনিক ভর্তি হয়েছে।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2005, 03:08 PM

Updated : 26 Apr 2022, 05:34 PM

তাপদাহের কারণে এই স্ট্রোক হয়েছে বলে জানা যায়। আক্রান্তদের অধিকাংশই বৃদ্ধ। স্ট্রোক ছাড়াও শহর এবং গ্রাম এলাকায় বিভিন্ন রোগের প্রকোপ বেড়ে গেছে।

গরমের সাথে সাথে বিদ্যুৎ এর ভোল্টেজের উঠানামায় জনজীবনে বিপর্যয়ের পাশাপাশি শ-খানেক সেচযন্ত্র এবং গৃহের ব্যবহার্য সহস্রাধিক ইলেকট্রিক সামগ্রী পুড়ে নষ্ট হয়ে গেছে। এক জরীপে দেখা গেছে, ৫ শ ক্ষুদ্র কলকারখানা ও সেচযন্ত্রের মধ্যে ১ শ পুড়ে নষ্ট হয়ে গেছে।