২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহাখালীতে বৈদ্যুতিক দোকানে অগ্নিকাণ্ডে ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

ভয়াবহ অগ্নিকাণ্ডে শুক্রবার সকালে মহাখালীর একটি বৈদ্যুতিক দোকান ভস্মীভূত হয়ে গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2005, 05:34 PM

Updated : 26 Apr 2022, 05:34 PM

ফায়ার বিগ্রেড সূত্রে জানা গেছে, সকাল ৯টা ৫০ মিনিটে ১৭ নম্বর মহাখালীস্থ অ্যাডভান্স টেকনোলজিতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূচনা হয় এবং পরে তা সারা দোকানে ছড়িযে পড়ে।

দমকল বাহিনীর কর্মীরা আধাঘন্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। অগ্নিকান্ডে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

হতাহাতের কোন খবর পাওয়া যায়নি।