২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে যুবলীগ কর্মী গুলিবিদ্ধ

নাটোরের কান্দিভিটা এলাকায় বৃহস্পতিবার শফিকুল ইসলাম (২২) নামে এক যুবলীগ কর্মী গুলিবিদ্ধ হয়েছেন।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2005, 10:06 PM

Updated : 26 Apr 2022, 05:34 PM

শফিকের পারিবারিক সূত্রে জানা যায়, ১০/১২ জনের একদল সন্ত্রাসী ঘরে ঢুকে শফিককে লক্ষ্য করে পরপর তিন রাউ- গুলি করে।একটি গুলি তার পায়ে বিদ্ধ হয়। এসময় পরিবারের অন্য সদস্যরা চিৎকার শুরু করলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় শফিককে নাটোর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। শফিকের ঘনিষ্ঠ এক সূত্র জানায়, জেলা যুবলীগের অন্তর্দ্বন্দ্বের কারণে এ ঘটনা ঘটে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ব্যাপারে কোনও মামলা দায়ের করা হয়নি।