২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালের এক সাবেক মন্ত্রী গ্রেপ্তার

রাজা জ্ঞানেন্দ্র’র শক্তিশালী দুর্নীতি দমন প্যানেলের সমনে সাড়া না দেওয়ায় ক্ষমতাচ্যুত নেপাল সরকারের এক সিনিয়র মন্ত্রীকে বৃহষ্পতিবার গ্রেপ্তার করা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2005, 08:48 PM

Updated : 26 Apr 2022, 05:34 PM

অবকাঠামোগত পরিকল্পনার সাবেক মন্ত্রী প্রকাশ মান সিং’কে বৃহস্পতিবার নেপালি পুলিশের সাদা পোশাক পরিহিত সদস্যরা গ্রেপ্তার করে।

গত ফেব্রুয়ারি ১ তারিখে রাজা জ্ঞানেন্দ্রের ক্ষমতা দখলের পর এই প্রথম ক্ষমতাচ্যুত সরকারের কোনও ঊর্দ্ধতন নীতিনির্ধারককে গ্রেপ্তার করা হলো।