সাপ্তাহিক কর্মদিবস ৪৮’র পরিবর্তে ৭২ ঘন্টা করা সংক্রান্ত বিজিএমইএ’র প্রস্তাব বাতিল
সাপ্তাহিক কর্মদিবস ৪৮ ঘন্টার পরিবর্তে ৭২ ঘন্টা করা সংক্রান্ত বিজিএমএ’র প্রস্তাব বৃহস্পতিবার প্রত্যাখ্যান করেছে শ্রমও জনশক্তি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি।
তবে মন্ত্রণালয় গার্মেন্টস কারখানাগুলোতে শ্রমিকদের কাজের পরিবেশ সম্পর্কে রিপোর্ট করার জন্য সাংসদ আলী নেওয়াজ মাহমুদ খৈয়ামকে প্রধান করে একটি উপ-কমিটি গঠন করেছে।
বৈঠকের একটি সূত্র জানায়, স্থায়ী কমিটির চেয়ারম্যান মোশাররফ হোসেন মঙ্গুর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে শ্রমিকদের ক্ষেত্রে মালিকদের মনোভাবের কথা উল্লেখ করে আওয়ামী লীগ এমপি শাহজাহান খান বিজিএমইএ’র কঠোর সমালোচনা করেন।
তিনি বলেন, গার্মেন্টস কারখানাগুলোতে শ্রমিকদের স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত না করেই মালিকরা কর্মদিবস বাড়ানোর দাবি করছেন।
তিনি আরও বলেন, ‘গার্মেন্টস কারখানাগুলোতে অসংখ্য প্রাণহানি ঘটছে। এ সমস্যার সমাধান না করে কর্মদিবস বাড়ানো অমানবিক।’
বেশিরভাগ মালিকই শ্রমিকদের ন্যূনতম মজুরি ৯৩০ টাকা না দেয়ায় সংসদীয় স্থায়ী কমিটি বিজিএমইএ’র সমালোচনা করে।
