২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জ-৩ উপ নির্বাচনে দাখিলকৃত ৫ মনোনয়নপত্র বৈধ ঘোষণা

জাতীয় সংসদের হবিগঞ্জ-৩ শূন্য আসনের উপ নির্বাচনে প্রাপ্ত মনোনয়নপত্র বাছাইয়ের পর রিটার্নিং অফিসার সকল মনোনয়নপত্রই বৈধ বলে ঘোষণা করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2005, 08:36 PM

Updated : 26 Apr 2022, 05:30 PM

আগামী ২৫ এপ্রিল অনুষ্ঠিতব্য এ নির্বাচনের জন্য মোট পাঁচটি মনোনয়নপত্র দাখিল করা হয়।

বৈধ মনোনয়নপত্র দাখিলকারিরা হলেন আবু লেইছ মোঃ মুবিন চৌধুরী, আব্দুল মোক্তাদির চৌধুরী, সাংবাদিক মকবুল হোসেন, সৈয়দ মামুন মিয়া ও কৃষক মোঃ সাদেক। আগামী ৭ এপ্রিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।

এদিকে এ নির্বাচনে আওয়ামীলীগসহ কয়েকটি  রাজনৈতিক দলের প্রার্থীরা অংশ গ্রহন না করায় স্থানীয় লোকজনের মধ্যে কোন আগ্রহ সৃষ্টি হয়নি।

জেলা আওয়ামী লীগের সভাপতি ডা: মুশফিক হোসেন চৌধুরী বলেন, আমার ধারণা হবিগঞ্জবাসী এ উপ নির্বাচন বয়কট করবে।