২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তদন্ত কমিটি প্রিমিয়ার ব্যাংকের ওপর তদন্ত রিপোর্ট জমা দিয়েছে

পিমিয়ার ব্যাংকে ভুয়া বেনিফিসিয়ারি ওনার্স একাউন্ট খোলার ব্যাপারে চার সদস্যের তদন্ত কমিটি বুধবার সিকিউরিটি এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের(এসইসি) চেয়ারম্যানের কাছে রিপোর্ট পেশ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2005, 06:55 PM

Updated : 26 Apr 2022, 05:30 PM

এসইসি চেয়ারম্যান মির্জা আজিজুল ইসলাম জানান, তিনি সকালে এই রিপোর্ট গ্রহণ করেছেন কিন্তু তা এখনও খতিয়ে দেখেননি। এই রিপোর্ট অনুসারে পরবর্তি ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরও জানান, প্রিমিয়ার ব্যাংক যেহেতু একটি ইস্যুকারী কোম্পানি এবং ডিপোজিটরি পার্টিসিপ্যান্ট লাইসেন্স হোল্ডার,  এসইসি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে।

বিধান অনুযায়ী এসইসি লাইসেন্স বাতিল বা স্থগিত, সর্বনিু এক লক্ষ টাকা জরিমানা এবং ফৌজদারি বা দেওয়ানি মামলা করতে পারে।

এসইসি চেয়ারম্যান জানান, অপরাধের প্রকৃতি বিশ্লেষণ করে ব্যবস্থা নেওয়া হবে। এসইসি এপ্রিলের তৃতীয় সপ্তাহে এই রিপোর্ট পর্যালোচনা করবে বলে চেয়ারম্যান জানান।

এসইসি ১২ ফেব্র“য়ারি নির্বাহী পরিচালক মনসুর আলম’র নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করে এবং এই কমিটিকে ৪৫ দিনের মধ্যে তদন্ত সম্পন্ন করার নির্দেশ দেয়।

ভুয়া বেনিফিসিয়ারি ওনার্স একাউন্ট সংক্রান্ত রিপোর্টের ভিত্তিতে এই কমিটি গঠন করা হয়।