২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদাবাজি ও হামলার প্রতিবাদে কুয়াকাটায় হোটেল ব্যবসায়ীদের বিক্ষোভ

পর্যটকদের ওপর হামলা, ভাংচুর ও চাঁদাবাজির প্রতিবাদে পর্যটনকেন্দ্র কুয়াকাটার হোটেল ব্যবসায়ীরা মঙ্গলবার সন্ধ্যায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কলাপাড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2005, 04:48 PM

Updated : 26 Apr 2022, 05:30 PM

সমাবেশে বক্তব্য রাখেন জসিমউদ্দিন বাবুল, আবুল কামাল প্রমুখ। বক্তারা অবিলম্বে হামলাকারিদের গ্রেফতার ও বিচারের দাবি জানান।

সোমবার ৬/৭ জন সন্ত্রাসী আবাসিক হোটেল ‘আকন’ এ হামলা চালিয়ে ভাংচুর করে। এ সময় বেবী (১৮), রানী (১৬) ও আবদুল মালেক (৪৫)নামে তিনজন পর্যটক আহত হন।