শাখারী বাজারে এক যুবককে পিটিয়ে হত্যা
পুরান ঢাকার শাখারী বাজারে টাকা পয়সার লেনদেনকে কেন্দ্র করে মঙ্গলবার এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। নিহত ওই যুবকের নাম সঞ্জীব চন্দ্র সাহা (২৮)।
নিহতের আত্মীয়-স্বজন ও পুলিশ জানায়, সোমবার সকালে সঞ্জীব ৩২ শাখারী বাজারে তার মামার বাসায় যায়। সেখানে তার মামার সাথে পাওনা টাকার লেনদেন নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তার মামা এবং তার ছেলেরা সঞ্জীবকে পিটিয়ে গুরুতর আহত করে । পরে মঙ্গলবার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু ঘটে।
এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে তার মামা ভজন কান্তি দাসের বিরুদ্ধে কোতোয়ালী থানায় হত্যা মামলা দায়ের করেছে। নিহত সঞ্জীব ১৫৭/১, রাজনারায়ন দাস রোডের বাসিন্দা বাসুদেবের পুত্র বলে জানা গেছে।
