খুলনায় র্যাবের হাতে অস্ত্রসহ ২ সন্ত্রাসী আটক
খুলনার র্যাব সদস্যরা গত চব্বিশ ঘন্টায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন জনযুদ্ধের এক শীর্ষ নেতাসহ দু’জন চিহ্নিত সন্ত্রাসীকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে।
র্যাব সূত্র জানায়, সোমবার রাত ১১টার দিকে নগরীরর তেলিগাতি এলাকা থেকে জনযুদ্ধের শীর্ষ ক্যাডার জাকির হোসেন হাওলাদার ওরফে জাকিরকে একটি পাইপগানসহ গ্রেফতার করা হয়। জাকিরের বিরুদ্ধে হত্যাসহ আধডজন মামলা রয়েছে।
অপরদিকে নগরীরর রায়ের মহল এলাকা থেকে কুখ্যাত সন্ত্রাসী, চাঁদাবাজ এবং একাধিক মামলার পলাতক আসামি মোহাম্মদ জাকিরকে র্যাব সদস্যরা গ্রেফতার করে। পরে তার স্বীকারোক্তি মোতাবেক তার চাচাতো ভাই ফজলুর রহমানের বাড়ি থেকে ১টি রিভলবার উদ্ধার করা হয়।
অন্য এক অভিযানে, র্যাব সদস্যা নগরীর ৭ নং ঘাট এলাকা থেকে ১টি রিভলবার, দুই রাউন্ড গুলি ও দুইটি তাজা বোমা উদ্ধার করেছে। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
