রাজধানীর সূত্রাপুরে পুলিশ ওষুধ ব্যবসায়ীদের সংঘর্ষ
রাজধানীর সূত্রাপুরে মঙ্গলবার দুপুরে পুলিশের সাথে পাইকারী ঔষধ ব্যবসায়ীদের সংঘর্ষ হয়। এসময় বিক্ষুব্ধ জনতা পুলিশ সোর্সের একটি পানের দোকানে আগুন দেয়।
সূত্র জানায়, এ সংঘর্ষ আরো মারাত্মক আকার ধারণ করে যখন পেট্রোল পুলিশের একটি দল মুন্সিগঞ্জে বুড়িগঙ্গা -২ ব্রীজের নীচে দুপুর আড়াইটায় একজন পাইকারী ওষুধ বিক্রেতাকে বাধা দেয় এবং তার কাছে চাঁদা দাবি করে।
প্রত্যক্ষদর্শী জানায়, এই ব্যবসায়ী মুন্সিগঞ্জের লৌহজং থানার হলদিয়া বাজারের মিতা ফার্মেসীর মালিক।
ঘটনার পর সে মিটফোর্ড মার্কেটে পাইকারী ওষুধ বিক্রেতাদের কাছে গিয়ে ঘটনা জানায়। ব্যবসায়ীরা এসময় ঘটনাস্থলে গেলে সংঘর্ষের সূত্রপাত হয়। একপর্যায়ে তারা উত্তেজিত হয়ে দোকানে আগুন দেয়।
তারা অভিযোগ করে পুলিশ সবসময় নিরীহ ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করে থাকে।
