চাঁদপুরে সপ্তাহব্যাপী ন্যাংটার মেলা শুরু
হযরত শাহ সোলায়মান (র.) ওরফে ন্যাংটা বাবার মৃত্যুদিবস উপলক্ষ্যে জেলার মতলব উপজেলার বেলতলী গ্রামে বুধবার থেকে সপ্তাহব্যাপী ন্যাংটার মেলা শুরু হচ্ছে।
মেলা চলবে আগামী ৫ মার্চ পর্যন্ত। মেলায় বিভিন্ন পণ্য সামগ্রির দোকানপাট ছাড়াও পুতুল নাচ, নাগর দোলা, বাউল এবং জারি গানের আসরের ব্যবস্থা করা হবে। তবে প্রতি বছর অনুষ্ঠিত মেলায় একটি মহল অশ্লীল নৃত্য, জুয়া এবং গাঁজার আসরও বসায় বলে অভিযোগ পাওয়া গেছে।
উল্লেখ্য, হযরত সোলায়মান ওরফে ন্যাংটা বাবা বস্ত্রহীন থাকতেন বিধায় ৮৬ বছর আগে তিনি মারা যাওয়ার পর থেকে মতলবে তার নামে ওরসসহ ন্যাংটার মেলা চালু হয়।
